অর্থনৈতিক সংকট উত্তরণে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Date:

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে ট্যাক্স (কর) বাড়াতে হবে। এর মাধ্যমে বাড়াতে হবে দেশি ও বিদেশি বিনিয়োগ।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী কর্মসূচির মধ্যে কর্মসংস্থান একটি বড় কর্মসূচি। বিনিয়োগ না হলে কর্মসংস্থান কোত্থেকে হবে? এ জন্য আমরা দেশি ও বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছে। আগামী বাজেটেও কর্মসংস্থান গুরুত্ব পাবে। এটা করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে।

তিনি আরও বলেন, পতেঙ্গা অঞ্চলে বড় কোনো হাসপাতাল নেই। এর জন্য আমরা কিছু জায়গা দেখছি। একটি বড় হাসপাতাল সঙ্গে নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্টদের জন্য আলাদা ইনস্টিটিউট স্থাপন করা হবে। এটা এই অঞ্চলের মানুষের দাবিও ছিল।

হাসপাতালে বিশেষায়িত সেবাও থাকবে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

Popular

More like this
Related

এবারের ঈদের সিনেমার নায়ক কারা

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। এ উপলক্ষে নির্মিত...

কোন পথে পাকিস্তান-আফগানিস্তান ‘যুদ্ধ’

পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘকাল উপেক্ষা করার পর, আফগানিস্তানের বিরুদ্ধে...

নারিন্দায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেসর মেশিন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের...

নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে...