অভিষেকের সামনে তানজিদ, কার জায়গায় শরিফুল?

Date:

তানজিদ হাসান তামিমকে টেস্ট স্কোয়াডে নিয়ে পরিষ্কার এক ভাবনার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তানজিদের আগ্রাসী খেলার ধরন টেস্টে কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। সাদমান ইসলামের চোট টিম ম্যানেজমেন্টকে সেই সুযোগ করে দিচ্ছে।

সবকিছু ঠিক থাকলে শনিবার সিলেটে টেস্ট ক্যাপ মাথায় উঠছে তানজিদের। চোট শেষ পর্যন্ত বাগড়া না দিলে তার সঙ্গী হবেন মাহমুদুল হাসান জয়। মিরপুর টেস্টে জয়-সাদমান দুজনেই ফিল্ডিং করতে গিয়ে চোট পান। সাদমান ছিটকে গেলেও জয় টিকে গেছেন। শুক্রবার ম্যাচের আগের দিন ব্যাট না করলেও ফিল্ডিংয়ে ছিলেন সক্রিয়। আগের দিন অবশ্য ব্যাটিং অনুশীলন সেরে রেখেছিলেন তিনি।

জয় চোট ম্যানেজ করেও খেলতে মরিয়া। আগের টেস্টে রান না পাওয়ায় জায়গা ধরে রাখার তীব্রতা আছে তার। টিম ম্যানেজমেন্টেরও সেই আস্থা আছে তার ওপর। সাদমানের চোটে স্কোয়াডে আসা জাকির হাসান মূলত ব্যাকআপ হিসেবেই আছেন। ছন্দহীনতায় টেস্ট থেকে বাদ পড়া সিলেটের লোকাল বয় ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। সাদা বল থেকে এসেই লাল বলে নামা সহজ নয়।

বাংলাদেশ একাদশে আরেকটি বদল অনেকটা নিশ্চিত। মিরপুরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে না খেলা বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ফেরা এক রকম নিশ্চিত। তবে কার জায়গায় ফিরবেন, সেটা এক প্রশ্ন।

মিরপুর টেস্টে নাহিদ রানা ও তাসকিন আহমেদ ছিলেন দলের মূল ভরসা। দুরন্ত বল করেছেন দুজনেই। তবে ইবাদত হোসেন ছিলেন বিবর্ণ। চোট কাটিয়ে ফেরা এই ডানহাতি পেসারের গতি বাড়লেও ছন্দ এখনো ফেরেনি। ক্রিকেটীয় দিক বিচার করলে তারই ছিটকে যাওয়ার কথা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হিসেবে করলে তাসকিনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে মিরপুরে তাকে খুব লম্বা স্পেলে বল করতে হয়নি। নাহিদ ও তাসকিনকে রেখে ইবাদতের বদলে শরিফুলকে খেলানোর সম্ভাবনা প্রবল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

 

Popular

More like this
Related

আবুল হায়াতের পরিচালনায় ‘ভালোবেসেছিলাম’

আবারও নতুন নাটক পরিচালনা করতে যাচ্ছেন অভিনেতা, নাট্যকার ও...

ইসরায়েলি হামলায় তেহরানে ইহুদিদের প্রার্থনাস্থল ‘পুরোপুরি ধ্বংস’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আজ মঙ্গলবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইহুদিদের...

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের...

বাজারে আসছে গুগলের ‘অডিও গ্লাস’

স্মার্ট চশমার বাজারে সদর্পে ফেরার ঘোষণা দিয়েছে গুগল। প্রায়...