অবৈধভাবে মজুত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার

Date:

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুত তিন লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যার পরিমাণ দুই লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার।

এ ছাড়া অভিযানে অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার ও পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।

তারা জানায়, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভাগটি আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Popular

More like this
Related

পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, হরমুজ সচলে ৩৫ দেশের বৈঠক আজ

হরমুজ প্রণালিতে ইরানের চলমান অবরোধের কারণে পারস্য উপসাগরে আটকা...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি...

ট্রাম্পের ভাষণের পর বিশ্ব বাজারে তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে...

বজ্রপাতের মতো এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাবকে বজ্রপাতের সঙ্গে তুলনা করেছেন স্বাস্থ্য ও...