‘অনুমোদন ছাড়া পর্যবেক্ষক পাঠায় না জাতিসংঘ’

Date:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। 

গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। 

ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে ৩টি প্রশ্ন করেন সাংবাদিকরা।

প্রথম প্রশ্নে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা জানতে চাওয়া হয়।

জবাবে দুজারিক বলেন, ‘না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না।’

তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে বলে জানান। বাংলাদেশে এ ধরনের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে এখনো অবগত নন দুজারিক। বলেন, ‘প্রয়োজন হলে আমি আপনাদের জেনে জানাতে পারি।’

দ্বিতীয় প্রশ্নে ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কীভাবে দেখছে জাতিসংঘ, তা জানতে চাওয়া হয়। 

মুখপাত্র বলেন, ‘আমি সংবাদ বিশ্লেষণ করি না; খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও অবাধ মতপ্রকাশে সহায়তা দিয়ে থাকি।’

এছাড়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। 

মুখপাত্র বলেন, ‘তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

Popular

More like this
Related

কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ‘মাজার জিয়ারত’ করতে পারলেন না বাংলাদেশি ভক্তরা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের শূন্যরেখায় দরবেশ কছিমুদ্দিনের মাজার জিয়ারত করতে...

নামকরণ-নাম পরিবর্তনের রাজনৈতিক সংস্কৃতি বন্ধের দাবি শিক্ষক নেটওয়ার্কের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

বনশ্রীতে স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক স্কুলশিক্ষার্থীর গলাকাটা...

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে সাতজন শ্রমিক...