অনুমতি ছাড়া শিক্ষকেরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Date:

অনুমতি ছাড়া শিক্ষকেরা অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে অনুমতি নিতে হয়। এটা সরকারি নিয়ম। যারা অনুমতি নেবে না, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

‎এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Popular

More like this
Related

এবারের ঈদের সিনেমার নায়ক কারা

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। এ উপলক্ষে নির্মিত...

কোন পথে পাকিস্তান-আফগানিস্তান ‘যুদ্ধ’

পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘকাল উপেক্ষা করার পর, আফগানিস্তানের বিরুদ্ধে...

নারিন্দায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেসর মেশিন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের...

নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে...