৯ জেলায় নতুন ডিসি, ৮ জেলায় প্রত্যাহার

Date:

দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আট জেলায় দায়িত্বে থাকা ডিসিদের প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোণা ও কুমিল্লার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ৯ নভেম্বর ঢাকাসহ ১৫ জেলায় এবং ১০ নভেম্বর ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।  

 

Popular

More like this
Related

চট্টগ্রামে অপরাধ সংঘটনে টিপ ছুরির ব্যবহার নিয়ে উদ্বিগ্ন পুলিশ

চট্টগ্রামে টিপ ছুরি এখন ব্যাপক আতঙ্কের নাম। ছিনতাই, ডাকাতি...

গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি হবেই: মার্কিন দূত ল্যান্ড্রি

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হওয়া...

বিপিএলের নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন ২৩ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে আগামীকাল...

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্ক করে রাখা...