৯০০তম গোলের সামনে মেসি

Date:

কিংবদন্তি ক্যারিয়ারের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করার হাতছানি লিওনেল মেসির সামনে। শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর_ শার্লট এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি, আর এই ম্যাচেই ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে নামবেন আর্জেন্টাইন মহাতারকা।

৯০০ গোলের এই অনন্য মাইলফলক স্পর্শ করলে মেসি যোগ দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবে। ফুটবল ইতিহাসে এ পর্যন্ত কেবল রোনালদোই এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন।

লিগ টেবিলে বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ইন্টার মায়ামি (২-১-০, ৬ পয়েন্ট)। টানা তৃতীয় জয় তুলে নিয়ে লিগে নিজেদের আধিপত্য বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে, গত শনিবার অস্টিনকে ৩-১ ব্যবধানে হারিয়ে চনমনে মেজাজে আছে শার্লট এফসি (১-১-১, ৪ পয়েন্ট)।

তবে গত বুধবারের ম্যাচটি ইন্টার মায়ামির জন্য খুব একটা সুখকর ছিল না। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মেসি ও তার সতীর্থদের।

মায়ামি শিবিরের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকনের চোট। বুধবারের ম্যাচে মাত্র পাঁচ মিনিটের মাথায় হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘ম্যাক্সির চোট কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না, তাকে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সে একজন শক্তিশালী খেলোয়াড়, তাই তাঁর মাঠ ছেড়ে যাওয়া মানে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

অন্যদিকে শার্লট এফসির পেপ বিল রয়েছেন দারুণ ফর্মে। গত মরসুমে চোটের কারণে ভুগলেও এবার তিন ম্যাচে তিন গোল করে দলের মূল শক্তিতে পরিণত হয়েছেন তিনি। অস্টিনের বিপক্ষে জোড়া গোল করা বিলের সামনে হ্যাটট্রিকের সুযোগও এসেছিল, কিন্তু হ্যান্ডবলের কারণে তার একটি গোল বাতিল হয়ে যায়।

বিল বলেন, ‘দুইটি গোল পেয়ে আমি খুশি, তৃতীয়টি প্রায় হয়েই গিয়েছিল। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

শার্লটের জন্য এটি ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের দ্বিতীয়টি। শুরুর দিকেই পয়েন্ট গুছিয়ে নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠতে মরিয়া তারা।

 

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত টানা...

কেদারা কথন

কেদারা বা চেয়ার কি কখনও ইতিহাসের গল্প বলতে পারে?...

দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল: কালের গর্ভে হারিয়ে যাওয়া স্টেডিয়ামে ইতালির বিশ্বজয়

আজ রোমের মানচিত্রে স্তাদিও নাজিওনালে দেল পিএনএফের (ন্যাশনাল স্টেডিয়াম...

আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি বিস্ফোরণে ইহুদি সম্প্রদায়ের একটি স্কুলের বাইরের...