৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল গাড়িতে সংসদে এসেছি: সালাহউদ্দিন আইউবী

Date:

আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে ভাড়ায় নেওয়া গাড়ি রেখে লোকাল গাড়িতে গিয়ে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা শুনিয়েছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।

তিনি বলেন, ‘আমি তেল সংকটের জন্য ভাড়া একটি গাড়ি ব্যবহার করতাম সংসদে আসার জন্য। ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাব। ঢাকায় এসেছি। আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি।’

গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। পরে আজ বুধবার মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আইউবী আরও বলেন, ‘সেদিন মাননীয় মন্ত্রী বিবৃতি দিয়ে বলেছিলেন, বাংলাদেশে নাকি তেলের সংকট নেই। আমি আশ্চর্য হয়েছি। আমি নিজে ঘুরেছি। আমি নিজে ঘুরে কী দেখে এলাম, আর এখানে এসে কী শুনলাম!’

এই সংসদ সদস্য বলেন, ‘আমি প্রায়ই গাজীপুর থেকে বাসে করে সংসদে আসি। রাতে তেল না পেয়ে লোকাল গাড়িতে তিন ঘণ্টায় গাজীপুরে গিয়েছি। রাস্তায় বিভিন্ন জায়গায় দেখেছি তেলের জন্য দীর্ঘ লাইন, আর তেলের জন্য আহাজারি। অথচ শুনলাম তেলের নাকি সংকট নাই।’

সালাহউদ্দিন আইউবী বলেন, বিষয়টি এরকম—কাগজে আছে, গোয়ালে নাই। মন্ত্রী কাগজে বারবার বলেন সংকট নাই। অথচ সংকটের কারণে দেশ আজ বিপর্যস্ত। সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 
 

Popular

More like this
Related

পাম্পে ভিড়, সরিষাবাড়ী–তারাকান্দি মহাসড়কে যানজট

জামালপুরের সরিষাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল বিক্রি ঘিরে সরিষাবাড়ী–তারাকান্দি...

গণশত্রু থেকে গ্লোবাল ওয়ার্মিং: প্রকৃতি, মিডিয়া ও প্রতিরোধের গল্প

আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলি, তখন সাধারণত কিছু...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ...

আবারও সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট...