৮ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, নদী অববাহিকায় ঘন কুয়াশার আভাস

Date:

দেশের আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ সিলেটে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Popular

More like this
Related

‘জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান-আফগানিস্তান হবে না’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'আমরা বাংলাদেশকে আফগান,...

নির্বাচনী দায়িত্ব পালনে মৃত ২ শিক্ষকের নামে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিসাইডিং...

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির...

কর্মস্থল ত্যাগের আগে পুলিশ ইউনিট প্রধানদের অনুমতি নেওয়ার নির্দেশ

কর্মস্থল ত্যাগ করার আগে পুলিশ ইউনিট প্রধানদের অবশ্যই মহাপরিদর্শকের...