৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের পোশাক কারখানার আগুন

Date:

গাজীপুরের নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

গত রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ঢাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ৮টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। 

আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাত ৯টা ৪০ মিনিটে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়। পরবর্তীতে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ভোগড়া স্টেশনের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আশিষ বলেন, খবর পাওয়ার পরপরই শুরুতে তিনটি ইউনিট পাঠানো হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

 

Popular

More like this
Related

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ...

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি করবে না সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

নিরপেক্ষতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিতের...

পবিত্র ঈদুল ফিতর আগামীকাল

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর...

বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস: মৌসুমের সেরা টাইমিং করেও ইমরানুরের বিদায়

পোল্যান্ডে চলমান বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে নিজের...