৬ খেলোয়াড় বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কাবরেরার

Date:

ভিয়েতনাম সফরের ঠিক আগ মুহূর্তে দল ছোট করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ছয়জন খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।

গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্প করে অনুশীলন করছিলেন ২৮ জন ফুটবলার। সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে ছিলেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি সরাসরি ভিয়েতনামের হ্যানয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

চূড়ান্ত দল থেকে বাদ পড়া ছয়জন হলেন গোলরক্ষক ইশাক আকন্দ, ডিফেন্ডার ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র এবং ফরোয়ার্ড রফিকুল ইসলাম।

বাংলাদেশ দল শুক্রবার রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর দলটি যাবে সিঙ্গাপুরে, যেখানে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে।

চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: হামজা চৌধুরী, শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।

 

Popular

More like this
Related

পবিত্র ঈদুল ফিতর আগামীকাল

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর...

বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস: মৌসুমের সেরা টাইমিং করেও ইমরানুরের বিদায়

পোল্যান্ডে চলমান বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে নিজের...

যমুনা সেতু পার হলো ১ লাখ ৮০ হাজার গাড়ি, টোল আদায় ১৩ কোটি টাকা

গত চার দিনের ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে প্রায় ১...

এবার মধ্যপ্রাচ্য সংঘাতে জড়াচ্ছে ইউক্রেন

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে এবার...