৬০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Date:

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে মার্কিন ডলার কিনেছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ১২২ দশমিক ৩০ টাকা দরে ডলার কেনা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালের ডিসেম্বরে কেনা হয়েছে মোট ৮০৫ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২ হাজার ৯৩১ দশমিক ৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

 

Popular

More like this
Related

কর্তা নয়, জনগণের কণ্ঠ হোক সংসদ সদস্যরা

জাতীয় সংসদ ভবন থেকে কার কণ্ঠ ভেসে আসবে? সংখ্যাগরিষ্ঠ...

আসুন ছোট ছোট কাজ করার মধ্য দিয়েই দেশ গড়ার কাজে যুক্ত হই: তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে...

পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ও চাকরিচ্যুত জওয়ানদের পুনর্বহালের দাবি বিডিআর কল্যাণ পরিষদের

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন প্রতিবেদন...

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক...