৩ দিনে ৩ তারকার সঙ্গে ঈদ স্পেশাল ‘রাতাড্ডা’

Date:

ঈদে তিন দিনব্যাপী তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ ‘রাতাড্ডা’ প্রচার হবে।

বিশেষ এই তিন পর্বে ঈদের দিন থাকছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, ঈদের দ্বিতীয় দিন অভিনেত্রী দীপা খন্দকার ও ঈদের তৃতীয় দিনের কণ্ঠশিল্পী দোলা রহমান।

ঈদ স্পেশাল ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর অনুষ্ঠান তিনটি রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত শুনতে পাবেন জাগো এফএম ৯৪.৪-এ।

এবারের ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অন্যতম চরিত্রে কাজ করেছেন জাকিয়া বারী মম। তিনি রাতাড্ডায় কথা বলেছেন ঈদের সিনেমা, তার ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের নানান অনুষঙ্গ নিয়ে।

দীপা খন্দকারের কাছ থেকে জানা যাবে সামাজিক নাটকের উত্থান, প্রয়োজনীয়তা ও আমাদের ড্রয়িংরুম মিডিয়াসহ নানান প্রসঙ্গে।

এ সময়ের গান কোনদিকে বহমান, টিকটক-রিলসের সঙ্গে নিজের রুচির সংঘাত বা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন দোলা রহমান।

অনুষ্ঠান প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘আমার কাছে ঈদ অনুষ্ঠান মানেই কিছু গৎবাঁধা প্রশ্নে বন্দি আলাপ না। কারণ, এ সময় দর্শক শ্রোতাদের বাড়তি সময় থাকে। তাই নানান প্রসঙ্গের আলাপটাও ঈদের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ।’

‘আর দীর্ঘ আলাপের অনুষ্ঠান বলে প্রাণখুলে অতিথিরাও কথা বলতে পারেন। আশা করি দর্শক-শ্রোতারাও দারুণভাবে উপভোগ করবেন আমাদের এই আয়োজন’, যোগ করেন তিনি।
 

Popular

More like this
Related

রাজধানীতে ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ধুম

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে শুরু...

হবিগঞ্জে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ফেসবুকে, আতঙ্কে স্থানীয়রা, গ্রেপ্তার ৭

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের মহড়া ও প্রশিক্ষণের...

শেষবারের মতো ব্রাজিলের জার্সিতে ফেরার আকুতি নেইমারের

স্কোয়াডে সুযোগ পেলে ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ...

ইরান যুদ্ধ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কবে শেষ...