৩ জেলায় তিনজনকে হত্যা

Date:

দেশের তিন জেলায় তিনজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কৃষকের দুই পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোরে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ফারজানা আক্তার নামে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কৃষক মনির মোল্লার (৫০) দুই পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার পারাবর্তা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ধারালো অস্ত্র দিয়ে মনিরের দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

যশোরে তানভীর (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ডেইলি স্টারকে বলেন, নিহতের প্যান্টের পকেটে থেকে ৬১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক নূর আলীর ছুরিকাঘাতে স্ত্রী ফারজানা আক্তার (২০) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভাড়া বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার সময় কথা-কাটাকাটির এক পর্যায় ফারজানাকে ছুরিকাঘাত করেন নূর। পরে আহত অবস্থায় ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখান থেকে নূরকে আটক করে পুলিশ। চার বছর আগে ফারজানার সঙ্গে নূরের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ডেইলি স্টারকে বলেন, পুলিশ নূরকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(সংবাদদাতাদের পাঠানো তথ্য)

Popular

More like this
Related

সমর্থকদের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বর্জন করতে বললেন সাবেক ফিফা প্রধান ব্লাটার

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ...

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির...

স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে আফগান বংশোদ্ভূত জাইনুল্লাহ

নানা নাটকীয়তায় বাংলাদেশ বাদ পড়ার পর জায়গা পাওয়া স্কটল্যান্ড...

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক...