২ হাজার টাকা চুক্তিতে থানা থেকে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ৪

Date:

রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মোটরসাইকেল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মাত্র দুই হাজার টাকার চুক্তিতে এই চুরির পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানা পুলিশ আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন—মো. ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)। বাকি দুজনের বয়স আঠারোর নিচে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন একটি ‘আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের’ সঙ্গে জড়িত।

গত ১০ জানুয়ারি ভাটারা থানার গ্যারেজ থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজের ব্যক্তিগত মোটরসাইকেলটি চুরি হয়।

থানা সূত্রে জানা যায়, সাইদুর নামের এক ব্যক্তির পরিকল্পনায় দুই কিশোর থানায় ঢুকে মোটরসাইকেলটি চুরি করে। পরে সেটি ইব্রাহিম ও রহমতুল্লাহর কাছে বিক্রি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইব্রাহিম ও রহমতুল্লাহ শিশুদের মোটরসাইকেল চুরির প্রশিক্ষণ দিতেন।

এই চুরির জন্য দুই কিশোরকে এক হাজার টাকা দেওয়া হয়েছিল। আরও এক হাজার টাকা তাদের পাওনা ছিল বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Popular

More like this
Related

ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ও হামিরদী ইউনিয়নের কয়েকটি গ্রামের...

খসড়া জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের দুটি খসড়াকে...

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...

অন্যের জামিননামা দেখিয়ে হত্যা মামলার আসামির পলায়ন: ৬ কারারক্ষী ও ডেপুটি জেলার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এক আসামির জামিননামা ব্যবহার করে...