২ দিনে হাটহাজারীতে ৩ মরদেহ উদ্ধার

Date:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতপরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর।

গতকাল বিকেলে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী আরেক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সকালে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

মঞ্জুর আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।’

Popular

More like this
Related

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দূতাবাস খুলছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের...

কোথায় ভোট দিচ্ছেন তারকারা

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ ভোটারদের মতো...

৯ দিন ধরে ইরানে বিক্ষোভ, হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরানের ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ নবম...

লিভারপুল জগাখিচুড়ি অবস্থায় আছে, বললেন ফন ডাইক

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের বাজে সময় কাটছেই না।...