২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মাঠে থাকতে বলেছি। একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না।’

আতাউর রহমান বলেন, ‘আমরা ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেব। ইসলামপন্থী শক্তির সব ভোট এক বাক্সে ফেলতে চাই।’

‘১১ দলের ঐক্য’ থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া’ এবং ‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার’ কথা বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র।

আতাউর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামের আমির আমাদের সঙ্গে আলোচনা না করে বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতা ভাগাভাগি করার কথা বলেছেন। এর পরে আমাদের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়েছে—এই নির্বাচন পাতানো হবে কি না।’

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক গভীর করবে বাংলাদেশ

সেনাবাহিনী পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত...

নির্বাচনে নিরপেক্ষ ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোতায়েনরত সেনাসদস্যদের...

বড় ব্যবসায়ীদের প্রণোদনা সহজ, কৃষকদের ক্ষেত্রে নানা বাধা: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে...