২৫ ডিসেম্বর দুপুর ১২টায় ঢাকায় নামবেন তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। সেদিনই তার জন্য একটি সংবর্ধনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আজ আমরা সরেজমিন বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন সে জায়গা, কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি। যেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, বাসায় যাবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা তারেক রহমানের আগমন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলাম। তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আমাদের নিরাপত্তা টিম কথা বলেছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন আসবেন আমাদের সংগঠনের কর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। আমরা চাই যেন তার প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হয়। সেজন্য স্মরণীয় করে রাখার জন্যই আমাদের আয়োজন হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি অবতরণ করবেন। এরপর তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে।’

সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন ছাড়াও ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রি. জে. (অব.) শামছুল ইসলাম।

Popular

More like this
Related

ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা: কারাগারে আরও ৩

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর,...

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সমর্থন দেবে তালেবান

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে...

‘বোমা পড়ে আমার ছেলে কেন মারা গেল’

রাজধানীর মগবাজারের দিলু রোড সংলগ্ন নিউ ইস্কাটন রোডে ককটেল...

হিথ্রো বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমান

পরিবারসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...