২৪ প্রতিমন্ত্রীর সবাই নতুন, মন্ত্রীদের ১৬ জন

Date:

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ২৫ মন্ত্রীর মধ্যে ১৬ জন প্রথমবারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনই প্রথমবারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছে মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রথমবারের মতো এই দায়িত্ব নিতে যাচ্ছেন।

প্রথমবারের মতো মন্ত্রীর দায়িত্ব পালন করবেন এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান, আবদুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ ইয়াসিন, আফরোজা খানম রিতা, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম।

আর নতুন প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রীরা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, হাবিবুর রশীদ ও মো রাজিব আহসান।

বিএনপি এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে মোট তিনবার সরকার গঠন করেছিল।

এসব সরকারের মন্ত্রিসভায় বর্তমান মন্ত্রিসভার যে সদস্যরা ছিলেন তারা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু ও আ ন ম এহছানুল হক মিলন।
 

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত...

স্মৃতিসৌধে শ্রদ্ধা, জিয়াউর রহমানের কবর জিয়ারতসহ প্রধানমন্ত্রীর যত কর্মসূচি কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল বুধবার...

আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপাল

আইরির ঝড়ে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল নেপালআঁটসাঁট বল...

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...