২০২৫: শোবিজে আলোচিত বিয়ে ও বিচ্ছেদ

Date:

২০২৫ সালে শোবিজের বেশ কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। তাদের কেউ হুট করে বিয়ে করে খবর প্রকাশ করেছেন, আবার কেউ বিয়ের আগেই জানিয়েছেন বিস্তারিত। এই বছরটিতে বিয়ের খবরের পাশাপাশি এসেছে বিচ্ছেদের সংবাদও। বছরজুড়ে শোবিজের আলোচিত বিয়ে ও বিচ্ছেদের খবর নিয়ে এই আয়োজন।

তাহসান খান

বছরের শুরুতে, অর্থাৎ ৪ জানুয়ারি বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র—উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

শবনম ফারিয়া

অভিনয়শিল্পী শবনম ফারিয়া গত ১৯ সেপ্টেম্বর বিয়ে করেন। পাত্রের নাম তানজিম তৈয়ব। তার গ্রামের বাড়ি রাজশাহী। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তানজিম। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

নিধি ও রাবা খান

গত ৪ এপ্রিল বিয়ে করেছেন গায়ক, সংগীত পরিচালক ও নির্মাতা আরাফাত মহসিন নিধি এবং কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। আরাফাত মহসিন নিধি ‘বরবাদ’ সিনেমার আবহ সংগীত করেছেন। এর আগে ‘তুফান’ সিনেমায় গানে ছিলেন তিনি। এ ছাড়া ‘দাগি’ সিনেমার গানও তৈরি করেছেন। অন্যদিকে রাবা খান একজন কনটেন্ট ক্রিয়েটর। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব–৩০ ক্যাটাগরিতে এশিয়া–প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় তিনি স্থান পেয়েছিলেন।

শামীম হাসান সরকার

একই দিন (৪ এপ্রিল) বিয়ে করেছেন টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকার। তার স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।

বাঁধন সরকার পূজা

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করেন ২৪ নভেম্বর। তার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে—’তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাতজনম’, ‘এত কাছে’, ‘চুপিচুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ ও ‘মিউজিক তোমায়’।

দিলশাদ নাহার কনা

বিয়ের উৎসবমুখর খবরের ভিড়ে ছিল বিচ্ছেদের সুরও। দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন গত ১৬ জুন। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন তিনি। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে কনা লেখেন, ‘ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’

Popular

More like this
Related

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...