১৮০ দিনের মধ্যে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার

Date:

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার। 

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আলোচনায় প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক পরিবহন খাতের আধুনিকায়ন এবং ঢাকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ চান। বিশেষ করে রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, পুরান ঢাকার কিছু অংশসহ রাজধানীর যেসব নিচু এলাকায় বাস চলাচল পর্যাপ্ত নয়, সেখানে বিকল্প হিসেবে ট্রেন সার্ভিস চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল) চালুর পরিকল্পনাও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে একই সঙ্গে অধিক সংখ্যক যাত্রী পরিবহন এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।

পাশাপাশি, দেশের আন্তঃনগর যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...