১১ জেলায় নতুন ডিসি

Date:

সরকার দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পরিবর্তনের প্রজ্ঞাপন হয়। এসব জেলার বিদায়ী ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

কাজী শহিদুল ইসলাম রাজশাহী, লুৎফুন নাহার চুয়াডাঙ্গা, হুরে জান্নাত খুলনা, মর্জিনা আক্তার মাদারীপুর, মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া, আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর, জি এম সরফরাজ হবিগঞ্জ, ইসরাত জাহাজ কেয়া নরসিংদী,  শিল্পী রানী রায় মেহেরপুর, মুহ. রাশেদুল হক প্রধান লালমনিরহাট এবং সানিউল হক বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই পদটি গত ছয় মাস ধরে শূন্য ছিল।

এপিডি অনুবিভাগকে সিভিল সার্ভিসের অন্যতম প্রভাবশালী বিভাগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের নিয়োগ, বদলি, পদায়ন এবং পদোন্নতি তদারকি করে। 

Popular

More like this
Related

জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ ও...

‘অবসর ভেঙে কোহলির টেস্টে ফেরা উচিত’

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট...

কূটনীতির কথা বললেও স্থল হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

কূটনীতির কথা বললেও যুক্তরাষ্ট্র গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে...

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইসলামাবাদে চার দেশের আলোচনা শুরু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে শুরু হয়েছে পাকিস্তান, সৌদি...