১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সাবেক এমপি মাহফুজের বিরুদ্ধে মামলা

Date:

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সাল থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত সময়ে মাহফুজুর রহমান ৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ১৪৭ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে মিলছে না।

এজাহার অনুযায়ী, ২০০২-০৩ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে বেতন-ভাতা, বাড়িভাড়া, শেয়ার লভ্যাংশ, ঋণ, গাড়ি বিক্রি ও অন্যান্য উৎস থেকে তিনি মোট ১০ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৭৪৯ টাকা আয় দেখিয়েছেন। তবে আয়কর নথিতে দেখানো ব্যবসা ও মৎস্য খাতের বড় অঙ্কের আয়ের পক্ষে তিনি সন্তোষজনক প্রমাণ দিতে পারেননি।

Popular

More like this
Related

তলানির দলের সঙ্গে পয়েন্ট হারিয়ে আর্সেনাল কোচ বললেন ‘মেনে নেওয়া খুব কঠিন’

লিগ টেবিলের তলানির দল উলভসের সঙ্গে ২-২ গোলে ড্র...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তাদের অবশিষ্ট...

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণে ফিফা সভাপতি ‘মর্মাহত’

বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে...

সুপার এইটে না উঠলেও হৃদয় জিতল সহযোগী সদস্যদেশগুলো

ফলাফলের দিকে তাকালে মনে হতে পারে, টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে...