হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে। অপরাধ বাড়ছে না। এটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। 

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। এ সময় তিনি শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।   

নির্বাচনের তারিখ ও  সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশা করি, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। 

তিনি বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে তারিখই নির্ধারণ করুক, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, মানুষ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে। যা বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে করতে পারেনি। 

উপদেষ্টা আরও বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আঞ্জা ক্রেস্টেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

ভূমিকম্পের পর চিকিৎসা নিতে ঢামেকে ২০

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীসহ, বিভিন্ন এলাকায় আহত অন্তত...

মিয়ানমার: নির্বাচন চলাকালেও থামেনি জান্তার বিমান হামলা, নিহত ১৭০

মিয়ানমারে নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭০...

‘দ্রুত ঘুরে দাঁড়াতে হবে’, হারের পর বলছেন আলনসো

মৌসুমের শুরুটা হয়েছিলো ভালো। স্প্যানিশ লা লিগায় টেবিলের শীর্ষ...

সূত্রাপুরে হেলে পড়েছে ভবন: ফায়ার সার্ভিস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এর জেরে...