হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী 

Date:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান।

আজ সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মজিবুর রহমান।

তিনি বলেন, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

মজিবুর রহমান আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে রোববার থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মজিবুর রহমান।

Popular

More like this
Related

‘নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী...

কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না...

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি

সংবাদমাধ্যমের কার্যালয় থেকে রাতে ২১ জন কর্মীকে তুলে নেওয়ার...