হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

Date:

যেকোনো সময় বোমা হামলার ঝুঁকি আর অনিশ্চয়তা। এর মধ্যেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ইরানিরা।

আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি উপেক্ষা করেই তেহরানে খোলা আকাশের নিচে ঈদের নামাজে শামিল হন হাজারো নারী-পুরুষ।  

প্রতিবেদনে বলা হয়, ভোরের আলো ফুটতেই তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জড়ো হতে থাকেন তারা।

মসজিদের ভেতর জায়গা না থাকায় বাইরে জায়নামাজ পেতে নামাজ আদায় করেন। চলমান যুদ্ধের মধ্যে এমন জমায়েত ছিল চোখে পড়ার মতো। 

শুধু তেহরান নয়, মধ্য ইরানের আরাক, দক্ষিণ-পূর্বের জাহেদান ও পশ্চিমাঞ্চলের শহর আবাদানেও ঈদের নামাজ আদায়ের একই দৃশ্য দেখা গেছে। 

ধ্বংসস্তূপ আর প্রিয়জন হারানোর শোক নিয়ে এ দিন মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি চেয়ে মোনাজাত করেছেন ইরানিরা।

যুদ্ধ, ক্ষতি আর অনিশ্চয়তা সত্ত্বেও ঈদকে কেন্দ্র করে তাদের এই একত্রিত হওয়া বড় শক্তির পরিচয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রায় প্রতিদিনই শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বোমা হামলা চলছে। ঈদের আগের রাতেও রাজধানী তেহরানসহ তার আশপাশের এলাকায় হামলার খবর পাওয়া গেছে। 

Popular

More like this
Related

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: আইডিএফ

ইসরায়েল বলছে, ইরান থেকে তাদের দেশের দিকে নতুন করে...

ছুটি নেই, ঈদেও ইউনিফর্মে তারা

সারাদেশের মানুষ যখন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছে, তখন...

র‍্যাশফোর্ড ও ক্যানসেলোকে নিয়ে যেকোনো কিছুই ঘটতে পারে: ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত, লা লিগায় শীর্ষে...

এই দুঃসময়ে একনিষ্ঠ বন্ধু হয়ে ইরানের পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্য নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে ইরানের...