হামজা যখন ফটোগ্রাফার

Date:

বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই সব ক্যামেরার লেন্স ছিল বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকেই। নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে জাতীয় স্টেডিয়ামে ২-২ ড্রয়ের ম্যাচে তিনি যেটা উপহার দিলেন, তা যে কোনো বাংলাদেশের ভক্তের জন্য আজীবন মনে রাখার মতো— দুর্দান্ত বাইসাইকেল কিকের পর নিখুঁত পানে্নকা পেনাল্টি।

একই ভেন্যুতে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে উত্তাপ ছড়ানো এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচকে সামনে রেখে লাল-সবুজের ফুটবলাররা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন হামজাকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়—তিনি মজা করে হাতে তুলে নিলেন ক্যামেরা, হয়ে উঠলেন এক পেশাদার ফটোগ্রাফার, মুখে লেগে থাকল চিরচেনা হাসি। 

হামজাম্যানিয়ার জোয়ারে ভেসে যাওয়া সমর্থকদের শুভেচ্ছা জানালেন হাসিমুখে, তোলা দিলেন সেলফি, এমনকি এক কিশোর ভক্তের হাতে আঁকা নিজের স্কেচেও সই করে দিলেন এই সদা-হাস্যোজ্জ্বল লেস্টার সিটি মিডফিল্ডার। বাংলাদেশের জার্সি গায়ে পাঁচ ম্যাচে চার গোল করা হামজার ওপরই স্বাভাবিকভাবে দায়িত্ব থাকবে ভারত ম্যাচে দলকে উজ্জীবিত করার। হামজাকে অনুসরণ করে সবগুলো ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী: ফিরোজ আহমেদ

 

Popular

More like this
Related

‘ভালোবাসার সীমা নাই’ গানে এক হলেন টাঙ্গাইলের ৪ শিল্পী

শুধু ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে অবস্থান করেও এখন...

সীমান্ত সংঘাত থামাতে আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

প্রাণঘাতী সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় পুনরায় যুদ্ধবিরতির লক্ষ্যে...

বাংলাদেশের গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে শক্তিশালী 'এ' গ্রুপে জায়গা পেয়েছে...

গণভোট ও সনদ আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ওপরতলার কিছু শিক্ষিত লোক আমেরিকা থেকে এসে আমাদের ঘাড়ের...