হাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ ইসলাম

Date:

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার  পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে যান নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।   

নাহিদ ইসলাম বলেন, পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেড বাংলাদেশ ও জনগণের জন্য। আমরা দেখেছি, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আশঙ্কা করছি, এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর এটা শুরু হয়। বারবার ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে। এটি তারই একটি ধারাবাহিকতা।

নাহিদ বলেন, আমরা যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, সবাই কিন্তু হুমকির মুখে আছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে। 

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা হাদির সঙ্গে আছি। তার যেই জুলাইয়ের স্পিরিট, সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল-মত ভিন্ন হতে পারে, কিন্তু জুলাই ও বাংলাদেশের পক্ষে আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে  নির্বাচন কমিশনকে জবাব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ রাত থেকে আমরা মাঠে থাকব। যেখানেই ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখবো, সঙ্গে সঙ্গে প্রতিহত করব।

 

Popular

More like this
Related

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত...

এই অপশক্তিকে রুখে দিতে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের ওপর হামলাকে...

জিম্বাবুয়ের কাছে হারে ব্যাটিংকেই দায় দিলেন অজি ব্যাটার

কলম্বোর মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রান তাড়া করতে না...

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলার উন্নতি হবে: সিইসি

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...