‘হাদির অস্ত্রোপচার প্রয়োজন, চিকিৎসা সিঙ্গাপুর বা যুক্তরাজ্যে হতে পারে’

Date:

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষায় আছেন চিকিৎসকেরা। এরপরই তার অস্ত্রোপচার করা হবে।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এমনটি জানায়। হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রোপচারের জন্য হাদিকে প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। 

এতে আরও বলা হয়, হাদির চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড- যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।

হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে পরিবার।

গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। 

এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Popular

More like this
Related

বাংলাদেশে ডিজিটাল ওয়ালেটের বিপ্লব

বাংলাদেশে রকেট, বিকাশ ও নগদের মতো ডিজিটাল ওয়ালেট সেবা...

দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা: গ্রেপ্তার আরও ১, মোট ২৯

রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর...

ভারতকে উসকানিমূলক বক্তব্য পরিহারের পরামর্শ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের

বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ভারতকে এমন কোনো উসকানিমূলক বক্তব্য...

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে...