হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং

Date:

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

Popular

More like this
Related

বণিক বার্তা ও বিআইডিএসের উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’

বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ...

‘বিশ্বকাপ তো বিশ্বকাপই, এর সঙ্গে অন্য কিছুর তুলনা ভুল’

গত ৯ ফেব্রুয়ারি শেষ হওয়া 'অদম্য বাংলাদেশ টি২০ কাপ'-এর...

ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: তদন্ত প্রতিবেদন ২৭ জানুয়ারির মধ্যে জমার নির্দেশ

দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের...

ভারত ২৫ রান বেশি করে ফেলেছিলো: পাকিস্তান কোচ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট কিছুটা মন্থর ঘরানার। এই পিচে...