হাজারীবাগে তরুণকে কুপিয়ে হত্যা

Date:

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণকে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই, হাজারীবাগ ঝাউচরের সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক তরুণ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসআই আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

শিপনের বাড়ি গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন। তার বাবার নাম শাহ আলম।

Popular

More like this
Related

অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: আইএসপিআর

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটক বিএনপি নেতার...

নির্বাচন কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা

জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের...

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব...

সনদ ছাড়া চিকিৎসা: ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

খালি চোখে মনে হয় এটি চিকিৎসকের চেম্বার। রোগীরা লাইনে...