হরমুজ নিয়ে ইরানের কোনো বার্তা পায়নি বাংলাদেশ, জাহাজ চলাচলেও বাধা নেই

Date:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের বিষয়ে বাংলাদেশকে ইরান কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। 

ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়াসহ কয়েকটি ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের জন্য হরমুজ প্রণালি খোলা রাখছে ইরান—বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরান এমন কোনো নির্দেশনা জারি করেনি যা হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেয়।’ 

তিনি আরও বলেন, ‘আমরা শত্রু দেশ নই। তাই আমাদের জাহাজ চলাচল বন্ধ করার প্রশ্নই আসে না।’

এছাড়া আগামী দুই মাসে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার মতো কোনো জাহাজ বাংলাদেশ ভাড়া করেনি বলেও জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাক্ষাৎকারের বরাতে আজ বিভিন্ন গণমাধ্যম হরমুজ প্রণালি দিয়ে কোন কোন দেশের জাহাজ চলাচল করতে পারবে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

Popular

More like this
Related

যুদ্ধে ঘরছাড়া মানুষ, অপেক্ষায় প্রিয় পোষা প্রাণীরা

‘আমাকে নিলে না কেন?’—খাঁচায় বন্দি আদুরে বিড়ালটি যদি মানুষের...

পঞ্চগড়ে বাস খাদে পড়ে আহত ৭

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত...

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ...

ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে...