হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ডাক্তারদের তিরস্কার

Date:

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান যাচাই করতে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে হাজির হন।

স্বাস্থ্যমন্ত্রী সকালে যখন হাসপাতালে পৌঁছান রোগীরা ততক্ষণে হাসপাতালের বারান্দায় ভিড় করতে শুরু করেছেন। তখনই প্রটোকল ছাড়াই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে প্রবেশ করেন। ঢুকেই তিনি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পরীক্ষা করেন।

এ সময় রোস্টার অনুযায়ী বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মীকে অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাদের তিরস্কার করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। যথাযথভাবে দায়িত্ব পালনে তাদেরকে কঠোর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুত ঠিক আছে কি না, সে বিষয়ে কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন তিনি।

এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

পেজেশকিয়ানের ‘দুঃখপ্রকাশ’কে ‘ইরানের আত্মসমর্পণ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মুখে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোর...

ট্রাম্প নিজের ফাঁদে নিজেই ধরা?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ চাপিয়ে দেওয়ার এক সপ্তাহের মাথায়...

জ্বালানি সংকটের শঙ্কা: তেল নিতে দেশজুড়ে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে—এমন...

অষ্টম দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব স্থানে হামলা চালাল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...