হজ ক্যাম্প ঘুরে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর

Date:

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান। 

এ সময় তিনি ক্যাম্প ঘুরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নিয়ে তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। 

সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে বলেও জানান তিনি।

রাত সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। 

এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ এর যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

হজ ক্যাম্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

Popular

More like this
Related

গুগল আপনার সম্পর্কে আসলে কতটা জানে?

সকালে ঘুম থেকে উঠে আবহাওয়া দেখলেন, গুগলে খবর খুঁজলেন,...

কাজটা তো এআই দিয়েই করা যাবে, তাহলে আপনাকে আর কী দরকার?

শুনতে কঠিন লাগলেও, খুব শিগগির চাকরির ইন্টারভিউতে এই প্রশ্ন...

ভারত থেকে এলো ২৪.২ টন কাঁচা মরিচ, আমদানি ব্যয় কেজিপ্রতি ১৩৫ টাকা

দেশের বাজারে সরবরাহ সংকট দূর ও লাগামহীন দাম কমানোর...

নেইমারকে ফুটবল চালিয়ে যেতে বাবার আবেগঘন বার্তা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে...