স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

Date:

পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করেছেন স্ত্রী। এ ঘটনায় স্বামী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল মো. সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। 

গতকাল বৃহস্পতিবার আরএমপি কমিশনার মো. জিল্লুর রহমান প্রত্যাহারের আদেশ দেন।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী সিমা খাতুন স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে নিয়মিত টিকটকে পোস্ট করে আসছিলেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়।

গতকাল বৃহস্পতিবার থানা থেকে প্রত্যাহারের আদেশ দিলে ওই রাতেই আরএমপি পুলিশ লাইনে সংযুক্ত হন সাইফুজ্জামান।

অতিরিক্ত উপকমিশনার গাজিউর আরও বলেন, ‘একজন পুলিশ অফিসারের স্ত্রীর পুলিশের পোশাক পরার কোনো সুযোগ নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি বা ভিডিও পোস্ট দেখে অনেকেই পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে জানান তিনি।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা: বাংলাদেশিরা কতটা সমস্যায় পড়তে পারেন?

যেসব বাংলাদেশিরা আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, তাদের জন্য...

জামায়াতসহ ১১ দল: আসন বণ্টন নিয়ে অসন্তোষ, অনাস্থা, অবিশ্বাস প্রকট

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), জাতীয় নাগরিক পার্টিসহ...

এনসিপি নেতার ওপর হামলার চেষ্টা, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ...

বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমেনি: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, '১৭ মাস হয়ে...