স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে আফগান বংশোদ্ভূত জাইনুল্লাহ

Date:

নানা নাটকীয়তায় বাংলাদেশ বাদ পড়ার পর জায়গা পাওয়া স্কটল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করেছে। এই দলে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লাহ ইহসান। 

​সম্প্রতি স্কটল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করা জাইনুল্লাহ দলটির একমাত্র আনক্যাপড খেলোয়াড়। গত মাসে দায়িত্ব নেওয়া নতুন প্রধান কোচ ওয়েন ডকিন্সের অধীনে এটাই প্রথম দল নির্বাচন।

​জাইনুল্লাহর অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের পারফরম্যান্স প্রধান স্টিভ স্নেল বলেন, ‘জাইনুল্লাহর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। যুব দল কিংবা ‘এ’ দলের হয়ে খেলার সময় সে তার গতির বৈচিত্র্য দিয়ে আমাদের মুগ্ধ করেছে। তার প্রথম আন্তর্জাতিক সফরে সে কেমন করে, তা দেখতে আমরা মুখিয়ে আছি।’

​রিচি বেরিংটনের নেতৃত্বে এই দলে ২০২৪ বিশ্বকাপের ১১ জন সদস্য জায়গা ধরে রেখেছেন। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন টম ব্রুস, ফিনলে ম্যাকক্রেথ এবং অলিভার ডেভিডসন।

​যেভাবে সুযোগ পেল স্কটল্যান্ড

আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসিকে ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল।  সেই অনুরোধ গৃহীত হয়নি। আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের দাবির বিরুদ্ধে ভোট দেয় বেশিরভাগ সদস্য। অনেক অপেক্ষা ও প্রক্রিয়া শেষে সুযোগ মেলে স্কটিশদের।

​হঠাৎ এই সুযোগ পাওয়া নিয়ে কোচ ডকিন্স বলেন, ‘গত ৪৮ ঘণ্টা আমাদের জন্য ঝড়ের মতো কেটেছে। বিশ্বকাপ খেলার খবর পাওয়ার পর থেকে আমাদের সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রা সবকিছু গুছিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পেলেও আমাদের খেলোয়াড়রা মাঠে প্রভাব ফেলতে প্রস্তুত।’

​আগামী ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

​স্কটল্যান্ড স্কোয়াড:
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রেথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরীফ, মার্ক ওয়াট ও ব্র্যাডলি হুইল।

​ভ্রমণকালীন রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন ও জ্যাক জার্ভিস।

অতিরিক্ত রিজার্ভ: ম্যাকেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড ও চার্লি টেয়ার।

Popular

More like this
Related

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশ সদস্য তল্লাশি নিয়ে বিতর্ক, মাদক উদ্ধারের অভিযোগ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় একটি চেকপোস্টে...

ঈশানের দাপুটে ইনিংসে বড় পুঁজি ভারতের

ঈশান কিষাণ যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল, উইকেটে...

তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে বিশেষ ট্রেন, নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর...

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সুপার এইটে খেলার...