সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

Date:

সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত বাংলাদেশি কর্মী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (৩৫) মারা গেছেন। 

এ নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধে মোট ৫ বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। 

সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবার আর্থিক সহায়তা পাবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা সার্বক্ষণিক সহায়তা করছেন।

গত ৮ মার্চের ওই হামলায় মামুন ছাড়াও কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন নিহত হন। সেদিন মামুনসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। 

অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হামলায় আহমেদ আলী ওরফে সালেহ আহমেদ এবং ২ মার্চ বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় হামলায় এস এম তারেক নিহত হন।

Popular

More like this
Related

এখনই শেষ দেখছেন না বাটলার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের...

হঠাৎ বৃষ্টিতে ঢাকা–টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি

হঠাৎ বৃষ্টিতে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ...

সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা...

কামিন্সের চোটে দায়িত্ব পেলেন ইশান, আইপিএলের শুরুতে ১০ অধিনায়কই ভারতের

২০২৬ আইপিএলের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ইশান কিষান।...