সুন্দরবনে নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

Date:

সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

আজ বুধবার সকাল ৮টার দিকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয় চলে আসে। পরে খবর পেয়ে বনপ্রহরী ও বন বিভাগের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সকাল ১১টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা আবিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হরিণটি সুন্দরবনের গভীর বনাঞ্চল থেকে গাবুরা নদী পার হয়ে লোকালয়ে আসে। পরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পাশ দিয়ে হরিণটি ছুটে এসে পশ্চিম পাশে নদীতে লাফিয়ে পড়ে। সংবাদ পেয়ে বনবিভাগের সদস্যরা এসে এলাকাবাসীর সহায়তায় হরিণটিকে নদী থেকে উদ্ধার করে।’

এর আগে ২৫ ডিসেম্বর সকালে একই এলাকা দিয়ে আরেকটি হরিণ লোকালয় চলে এসেছিল। সেই হরিণটিকেও উদ্ধারের পর কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয় বলে জানান বন বিভাগের কর্মকর্তা জিয়াউর।

Popular

More like this
Related

অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: আইএসপিআর

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটক বিএনপি নেতার...

নির্বাচন কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা

জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের...

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব...

সনদ ছাড়া চিকিৎসা: ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

খালি চোখে মনে হয় এটি চিকিৎসকের চেম্বার। রোগীরা লাইনে...