সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব: মির্জা ফখরুল​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

Date:

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আজ একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি, আমরা সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ এই দিনে আজকে আমাদের স্বাধীনতার আরেকজন সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই।

তিনি আরও বলেন, আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি, আজ আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব।

Popular

More like this
Related

‘বিশ্বকাপে আমরা ফেভারিট নই’, বললেন ভিনিসিউস

​২০২৬ বিশ্বকাপ জয়ের ফেভারিট হিসেবে নিজেদের বিবেচনা করার মতো...

শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক বসিয়ে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে একটি আবাসিক ভবনে অবৈধভাবে জ্বালানির ট্যাংক স্থাপন করে...

যেভাবে ইরানের জিয়নকাঠি হলো ক্রিপ্টোকারেন্সি

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর কেটে গেছে ২৭টি...

গুতেরেসের সঙ্গে বৈঠক, বৈশ্বিক তেল সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বৈশ্বিক তেল সংকটের...