সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

Date:

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। 

গতরাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। এর আগে সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বিজিবি জানায়, পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তের পাশে প্রায় ২০ মিনিটব্যাপী বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, পতাকা বৈঠকে গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। বিএসএফ এ হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে। তিনি বলেন, ‘বিএসএফ কমান্ড্যান্ট জানান যে চোরাচালানে জড়িতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফ সদস্যকে আঘাত করে। বিএসএফ সদস্য আত্মরক্ষার্থে গুলি করলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’

নিহত বাংলাদেশি আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

নিহতের ভাই আবদুল মালেক জানান, ‘আমার ছোট ভাই কৃষিকাজ করত। অন্যের প্ররোচনায় পড়ে সে ভারতে গিয়েছিল। যারা নিয়মিতই চোরাচালানে জড়িত তারা পালিয়ে আসতে পারলেও মারা গেছে আমার ভাই। পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেছে। বুধবার রাতেই দাফন সম্পন্ন হয়েছে।’

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের পুলিশ মরদেহ হস্তান্তর করে।

Popular

More like this
Related

ইস্টার উপলক্ষে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি, যা জানা যাচ্ছে

ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টার...

‘কাউন্টি ক্রিকেট খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো’

চুক্তি স্বাক্ষরের পর গত মঙ্গলবার ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট...

মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা

দুর্বল ঋণ আদায় ও সুশাসনের অভাবের মধ্যে ২০২৬ সালের...

ছেলের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় জন্মদিন উদযাপন করবেন ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। বাংলা সিনেমার সোনালি দিনের নায়িকা...