সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

Date:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে  নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

আজ সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।  

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলী রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

শফিকুল ইসলাম বলেন, ‘রাতে একদল চোরাকারবারি ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তখন বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সেসময় চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।’

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসানুজ্জামান ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন সূত্রে আমরা বিষয়টি জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয়েছে। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

Popular

More like this
Related

আমরা কারও ক্ষমতার সিঁড়ি হবো না: ইসলামী আন্দোলনের আমির

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল...

‘জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান-আফগানিস্তান হবে না’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'আমরা বাংলাদেশকে আফগান,...

নির্বাচনী দায়িত্ব পালনে মৃত ২ শিক্ষকের নামে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিসাইডিং...

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির...