সিনেপ্লেক্সের পর এবার অন্যান্য সিনেমা হলেও ‘রাক্ষস’

Date:

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ার পর এবার দেশের অন্যান্য সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাচ্ছে। 

বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলার নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। এর আগে তিনি ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন।

ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ঘোষণা দিয়েছে আজ ৩ এপ্রিল (শুক্রবার) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘রাক্ষস’। 

ইতোমধ্যে বিভাগীয় ও জেলা শহরের  বিশের বেশি প্রেক্ষাগৃহে  সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকদের অনেক অনুরোধ ছিল—কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। তাদের জন্য সুখবর, এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করা যাবে। প্রথম ধাপে বিশের বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

 

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গেল দুই সপ্তাহ তো আমরা প্রিন্স চালিয়েছি। আজ শুক্রবার থেকে রাক্ষস চালাব। সিনেমাটির প্রশংসা শুনেছি। সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের পছন্দের সব উপাদান এতে রয়েছে। আশা করছি ভালো সাড়া মিলবে।’

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। 

এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। 

বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া।  

Popular

More like this
Related

ভর্তি পরীক্ষা: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় বৈষম্যের দেয়াল

‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ ও ‘ভর্তি পরীক্ষা’ শব্দবন্ধ দুটি বাংলাদেশের...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পেশার স্বীকৃতি দাবি হকার্স ইউনিয়নের

ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে...

এখনো কোনো ভালোবাসার মানুষ নেই: জ্যোতির্ময়ী কুণ্ডু

ঈদুল ফিতরে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী...

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় ১১ দলের বিক্ষোভ

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় সমাবেশ...