সালমান শাহের ৩ সিনেমার বিশেষ প্রদর্শনী

Date:

বাংলা চলচ্চিত্রে ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। প্রায় তিন দশক আগে চলে গেলেও দর্শকের ভালোবাসা আর স্মৃতিতে এখনও জীবন্ত তিনি।

সালমান শাহের সিনেমা মানেই আলাদা এক অনুভূতির নাম। বেশিরভাগ সিনেমাই দর্শকের হৃদয়ে গেঁথে আছে। তারপরও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে দেখানো হয় তার অভিনীত সিনেমা।

এরই ধারাবাহিকতায় পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস আয়োজন করেছে সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় দেখানো হচ্ছে তার অভিনীত দর্শকপ্রিয় তিন সিনেমা।

এগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। সিনেমা তিনটি পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানিয়েছে, সালমান শাহ ছিলেন এমন একজন নায়ক, যিনি শুধু সফল সিনেমা উপহার দেননি বরং পুরো একটি প্রজন্মের রুচি ও ভাবনায় প্রভাব ফেলেছেন।

তার অভিনয় ও ব্যক্তিত্ব আজও সিনেমাপ্রেমীদের আবেগাপ্লুত করে।

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। বিশেষ এই আয়োজন চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।

Popular

More like this
Related

বিমানের টিকিট বিক্রিতে প্রতারণা বন্ধে কঠোর হচ্ছে সরকার

বিমানের টিকিট বিক্রিতে দুর্নীতি, প্রতারণা ও যাত্রী হয়রানি রোধে...

গ্রিনল্যান্ড পেতে সেনা অভিযানের কথাও ভাবছেন ট্রাম্প?

গ্রিনল্যান্ডের দখল পেতে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

তিন অ্যাসিস্টের সঙ্গে গোল, মেসি-ম্যাজিকে ফাইনালে মায়ামি

প্রথমার্ধে হেড থেকে নিজে জাল খুঁজে নিলেন আর্জেন্টাইন মহাতারকা...

স্বপ্নে চলছে ‘প্রতিদিন লাখোপতি’ ক্যাম্পেইন, হাজার টাকার কেনাকাটায় লাখ টাকা জেতার সুযোগ

দেশের নম্বর ওয়ান রিটেইল চেইন ব্র্যান্ড 'স্বপ্ন' গ্রাহকদের জন্য...