সালমানদের ৫০ লাখ জরিমানা কম হয়ে গেছে, বলছেন আফ্রিদি

Date:

বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট দলের সব সদস্যকে ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পিসিবি। তবে এই শাস্তি নিয়ে মোটেও সন্তুষ্ট নন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে, পারফরম্যান্সের তুলনায় এই শাস্তির পরিমাণ খুবই নগণ্য এবং এটি এক ধরনের ‘সংকীর্ণমনা’ চিন্তা। আরও কঠোর শাস্তির পক্ষে তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের কারণে নয়, বরং স্রেফ খারাপ পারফরম্যান্সের জন্য এই বড় অংকের জরিমানা করা হয়েছে। টানা চতুর্থবারের মতো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান। ২০২৬ বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পরেই পিসিবি খেলোয়াড়দের ওপর এই শাস্তির খড়্গ নামিয়ে আনে। জানা গেছে, গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ৬১ রানে হারার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শর্ত ছিল, দল সেমিফাইনালে যেতে পারলে এই জরিমানা মকুব করা হবে।

সামা টিভির সঙ্গে আলাপকালে আফ্রিদি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি বোঝা সত্যিই কঠিন। এটি একটি সংকীর্ণমনা চিন্তাভাবনা। ৫০ লাখ রুপি খুবই সামান্য পরিমাণ অর্থ। এই টাকা দিয়ে কী হবে? এটি তো শাস্তির মতো শোনায় না।’

আফ্রিদি মনে করেন, ‘টাকা জরিমানা করে কোনো লাভ হবে না। বরং যারা পারফর্ম করতে পারেননি, তাদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরত পাঠানো হোক।‘   তিনি মনে করেন,  ‘এমন কিছু খেলোয়াড় আছে যাদের অন্তত দুই বছর জাতীয় দলের ধারেকাছেও রাখা উচিত নয়।’

পুরো দল ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন সাহিবজাদা ফারহান। সাত ম্যাচে দুই সেঞ্চুরি করে এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। যদিও ঢালাও জরিমানার কবলে পড়তে হয়েছে তাকেও।

পিসিবি অবশ্য এখনো এই খবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

Popular

More like this
Related

অপারেশন এস ড্রাইভ: চট্টগ্রামে অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ গ্রেপ্তার ২

চলমান ‘অপারেশন এস ড্রাইভ’-এর অংশ হিসেবে বন্দর নগরীতে অভিযান...

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ, যা বললেন তানজিন তিশা

শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন...

খামেনিকে হত্যার গোয়েন্দা তৎপরতা চলছিল যেভাবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার আগে তেহরানের...

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এনসিপির এমপি অবরুদ্ধ

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি...