সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Date:

সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের মালিক আমজাদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়া বটতলা এলাকায় মীর আক্তার কনস্ট্রাকশনের গেটের কাছে বাসটি পার্কিং করে বাসায় খাবার খেতে যাই। 

তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আশেপাশের লোকজন বালতির পানি, বালু দিয়ে বাসের আগুন নেভাই। আগুনে পুরো বাসটাই পুড়ে গেছে আমার।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, বাসের মালিক নিজেই বাসটি চালান। তিনি বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন মীর আক্তার কনস্ট্রাকশনের গেটের সামনে বাসটি রেখে  রাতের খাবার খেতে যান। এর মধ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। 

Popular

More like this
Related

বিএনপির দীর্ঘ সংগ্রাম সাফল্য পেল: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চীনের সঙ্গে চুক্তি করলে ১০০ শতাংশ শুল্ক আরোপ, কানাডাকে ট্রাম্পের হুঁশিয়ারি

কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তবে কানাডিয়ান...

ব্রাজিলের গ্রুপ ‘কঠিন’ বলে মনে করছেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর মরক্কোর সঙ্গে একই গ্রুপে পড়ায়...

দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য...