সাবেক পাকিস্তানি তারকা চান বৃষ্টিতে ভেসে যাক ভারত-পাকিস্তান ম্যাচ!

Date:

বয়কট জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান খেলতে এলেও ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ দ্বৈরথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ব্লকবাস্টার ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ার আভাস আছে। ক্রিকেট ভক্তরা নিশ্চতভাবেই চাইবেন এমনটা না হোওক। তবে অদ্ভুত এক প্রার্থনা শোনা গেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির কণ্ঠে। ভক্তরা ম্যাচ দেখার অপেক্ষায় থাকলেও বাসিত চান বৃষ্টি।

পাকিস্তানি টিভি চ্যানেল ‘এ-স্পোর্টস’-এ আলাপকালে বাসিত আলি বলেন, ‘আমার প্রার্থনা, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন।’ ম্যাচটি পূর্ণ ওভারের হোক কি না—এমন প্রশ্নে তার সোজাসাপ্টা উত্তর, ‘আমি বৃষ্টি চাই।’

এদিকে কলম্বোর আবহাওয়া বার্তাও ক্রিকেটপ্রেমীদের জন্য খুব একটা সুখকর নয়। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ম্যাচ চলাকালীন টানা বৃষ্টি হতে পারে। ‘অ্যাকুওয়েদার’-এর পূর্বাভাস বলছে, দিনভর বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ। তবে রাতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দফায় দফায় বাগড়া দেওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড নাজুক। ওয়ানডে বিশ্বকাপে কখনোই তারা ভারতকে হারাতে পারনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ভারতের কাছে সাতবারই হারতে  হয়েছে পাকিস্তানকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দিচ্ছে বাসিত কি তবে হারের ভয়ে এমনটা চাইছেন? বাসিত অবশ্য সেটা উড়িয়ে দিয়ে বলছেন তিনি চান দুই দলই যেন একটা করে পয়েন্ট পায়। 

সহজ গ্রুপে পড়ায় দুই দলেরই পরের রাউন্ডে যাওয়া নিয়ে তেমন শঙ্কা নেই। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে সেই পথে এগিয়ে আছে।

ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

Popular

More like this
Related

হাজারীবাগে তরুণকে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন নামে এক তরুণকে কুপিয়ে...

কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে: ধর্ম উপদেষ্টা

দেশের কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআনের তালিমের ব্যবস্থা করা...

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম...

বসুন্ধরায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা, পরিবারের অভিযোগ ‘মব’

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে...