সাবালেঙ্কার ‘সানশাইন ডাবল’ জয়

Date:

মিয়ামির ঝলমলে আলোয় আবারও নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন আরিয়ানা সাবালেঙ্কা। দারুণ লড়াইয়ের ফাইনালে কোকো গফকে ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মায়ামি ওপেন জিতলেন এই বেলারুশিয়ান তারকা। এর সঙ্গে পূর্ণ করলেন মর্যাদাপূর্ণ ‘সানশাইন ডাবল’ ইন্ডিয়ান ওয়েলস ওপেন ও মায়ামি ওপেন জয়ের অনন্য কীর্তি।

বিশ্ব এক নম্বর সাবালেঙ্কা ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রথমবার শিরোপা জয়ের পর মিয়ামিতেও আধিপত্য দেখিয়ে হয়ে উঠলেন ইতিহাসের অংশ। তিনি হলেন পঞ্চম নারী, যিনি একই বছরে এই দুই বড় হার্ডকোর্ট টুর্নামেন্ট জিতলেন। এর আগে এই কীর্তি গড়েছেন ইগা সিওতেক, স্টেফি গ্রাফ, কিম ক্লিস্টার্স ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।

ম্যাচের শুরু থেকেই ছিল সাবালেঙ্কার দাপট। প্রথম সেটে শক্তি ও নিখুঁত শটের মিশেলে গফকে একপ্রকার উড়িয়ে দেন তিনি। কোনো ব্রেক পয়েন্টের মুখোমুখি না হয়েই মাত্র ৩৭ মিনিটে সেটটি জিতে নেন সাবালেঙ্কা।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান গফ। নিজের শহরের কাছাকাছি হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের সমর্থন পেয়ে লড়াইটা জমিয়ে তোলেন তিনি। অবশেষে সাবালেঙ্কাকে প্রথমবার ব্রেক করে সেটটি নিজের করে নেন এই আমেরিকান তারকা।

নির্ণায়ক তৃতীয় সেটে আবারও নিজের সেরা খেলায় ফেরেন সাবালেঙ্কা। শুরুতেই ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এবং শেষ পর্যন্ত নির্ভুল ফোকাস ধরে রেখে শিরোপা নিশ্চিত করেন।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘ইতিহাসে নিজের নাম লেখানোই সবসময় লক্ষ্য ছিল, আজ সেটি করতে পেরে দারুণ লাগছে।’

চলতি মৌসুমে তার আধিপত্যও স্পষ্ট। এখন পর্যন্ত একমাত্র হার এসেছে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এলেনা রুবিকিনার বিপক্ষে।

অন্যদিকে, এই হার ছিল হার্ডকোর্ট ফাইনালে গফের ক্যারিয়ারের প্রথম পরাজয়। এর আগে টানা ৯টি ফাইনাল জয়ের মধ্যে ছিল ২০২৩ সালের ইউএস ওপেনে সাবালেঙ্কার বিপক্ষে জয়ও।
তবুও পুরো টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট গফ। চোটের কারণে ইন্ডিয়ান ওয়েলস ওপেন থেকে নাম প্রত্যাহারের পর মায়ামিতে ফিরে ফাইনাল পর্যন্ত ওঠাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

Popular

More like this
Related

নিজেদের মতো সংবিধান ব্যাখ্যা করছে বিএনপি: নাহিদ ইসলাম

সংবিধানের ব্যাখ্যা নিয়ে বিএনপি সরকারের আচরণে দ্বিচারিতা রয়েছে বলে...

১১ জেলায় নতুন ডিসি

সরকার দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ...

নেপালে সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পর জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খাড়কাকে আজ রোববার গ্রেপ্তার করা...

ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করল হুতিরা

ইসরায়েলের দক্ষিণের বিভিন্ন অংশে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত...