সাফ ফুটসাল আসর জিতে সাবিনাদের ছাদখোলা বাসে উদযাপন

Date:

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এমন অর্জনের পর  বৃহস্পতিবার ঢাকা ফিরে বাংলাদেশের নারী ফুটসাল দলের খেলোয়াড়রা একটি ছাদখোলা বাসে চড়ে উল্লাস করেন।

লাল-সবুজের প্রতিনিধিরা সাত দলের এই রাউন্ড-রবিন টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করেন। রানার্স-আপ ভারতের চেয়ে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন সাবিনা খাতুনরা।
 

ফুটবলের মূল আসরে দক্ষিণ এশিয়ায় টানা দুইবার  চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। ২০২৬ সালে এশিয়ান কাপে খেলাও হয়েছে নিশ্চিত। এবার ফুটসালের আসরে জিতে নিজেদের দাপট বজায় রাখলেন তারা।

ফুটসালের এই আসরে অধিনায়ক ছিলেন সাবিনা। তার নেতৃত্বেই বাংলাদেশ ২০২২ এবং ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছিল। জাতীয় দলে জায়গা হারানো সাবিনা এবার ফুটসালের আসরে ছয় ম্যাচে ১৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন।

 

Popular

More like this
Related

অপহরণের পর শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় হত্যা: পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যার ঘটনায় তিন...

১৮৫ বছর পূর্তিতে ফরিদপুর জিলা স্কুলের দুই দিনের উৎসব

১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী উৎসব...

হাদি হত্যা: গ্রেপ্তার আরও ১

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীদের সহযোগিতা করেছে সরকার: আনু মুহাম্মদ

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দ্য...