‘সাদা বলের ক্রিকেটে পেসারদের টিকে থাকা এখন কঠিন’, রাবাদার আক্ষেপ

Date:

আধুনিক সাদা বলের ক্রিকেটে ফাস্ট বোলারদের চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে বলে সতর্ক করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। ছোট বাউন্ডারি, ব্যাটিং সহায়ক ফ্ল্যাট উইকেট আর প্রযুক্তির সহায়তায় ব্যাটারদের কাঁটাছেঁড়া বিশ্লেষণ—সব মিলিয়ে লড়াইটা এখন বোলারদের জন্য অসম হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।

সম্প্রতি ‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে রাবাদা বলেন, সীমিত ওভারের ক্রিকেটে প্রথাগত ফাস্ট বোলিংয়ের কার্যকারিতা কমে আসছে। তার মতে, ‘৬০ মিটারের বাউন্ডারি, উইকেটে তেমন বাউন্স নেই, বল ব্যাটে দ্রুত চলে আসে—এমন অবস্থায় বোলারদের টিকে থাকতে হলে বিশেষ কোনো কৌশল বা রহস্য থাকতে হবে।’

রাবাদা আরও জানান, প্রযুক্তির উন্নতির ফলে ব্যাটাররা এখন বোলারদের প্রতিটি মুভমেন্ট নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারেন, ‘ব্যাটাররা এখন বোলিং মেশিনে প্র্যাকটিস করে যেকোনো লেন্থের বলকেই সীমানা ছাড়া করার কৌশল রপ্ত করে ফেলছে’

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন আর গতানুগতিক লেন্থে বল করে পার পাওয়া সম্ভব নয় বলে মনে করেন ২৮ বছর বয়সী এই প্রোটিয়া তারকা। সফল হতে হলে বোলারদের এখন বিভ্রান্তি জাগানিয়া নানা বৈচিত্র্যময় ডেলিভারি বা ‘ভ্যারিয়েশন’ তৈরি করতে হবে।

টেস্ট ক্রিকেটে নিজের মুখোমুখি হওয়া কঠিন ব্যাটারদের নিয়ে কথা বলতে গিয়ে রাবাদা আলাদাভাবে বিরাট কোহলির নাম উল্লেখ করেছেন। কোহলির ধৈর্য ও চাপের মুখে শান্ত থাকার ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন,  ‘বিরাট সম্ভবত সবচেয়ে মার্জিত ব্যাটার। সে হয়তো আপনাকে মারমুখী ব্যাটিংয়ে নাজেহাল করবে না, কিন্তু দিনশেষে স্কোরবোর্ডে তাকালে দেখবেন সে বড় প্রভাব ফেলে দিয়েছে। কোহলিকে আউট করতে হলে উইকেটটি আপনাকে রীতিমতো অর্জন করে নিতে হবে।’

কোহলির পাশাপাশি স্টিভ স্মিথ, জো রুট এবং কেন উইলিয়ামসনকে তার সময়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার হিসেবে বেছে নিয়েছেন রাবাদা। তবে তার মতে, সবচেয়ে বিপজ্জনক ব্যাটার ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ‘বোলিয়ে সামান্য ভুল হলেই ওয়ার্নার কঠিন শাস্তি দিত। সে মাঠের অদ্ভুত সব জায়গায় শট খেলতে পারত।’

 

Popular

More like this
Related

র‍্যাশফোর্ড ও ক্যানসেলোকে নিয়ে যেকোনো কিছুই ঘটতে পারে: ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত, লা লিগায় শীর্ষে...

এই দুঃসময়ে একনিষ্ঠ বন্ধু হয়ে ইরানের পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্য নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে ইরানের...

কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে...

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা, তেজস্ক্রিয়তা ছড়ানো নিয়ে যা জানা গেল

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের তৃতীয় সপ্তাহে এসে ইরানের নাতাঞ্জ পরমাণু...