সাজিদের ভাগ্যই বরণ করতে হলো মিসবাহকে

Date:

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার হলেও প্রাণ বাঁচানো গেল না ৩ বছরের মিসবাহর।

গর্তে পড়ার প্রায় ৫ ঘণ্টা পর রাতের দিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এর আগে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে বিকেল ৪টার দিকে বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় মিসবাহ।

ওসি সাজেদুল দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনো জানা যায়নি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও দেখা যায়।

এর পর ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Popular

More like this
Related

বাংলার বসন্ত: কখনো উৎসবের, কখনো দ্রোহ, কখনো বিচ্ছেদের

আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। মাঘের শীতে...

ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ‘সুষ্ঠু হলেও’ গণনার ক্ষেত্রে...

গণভোটে সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় এসেছে: আলী রীয়াজ

গণভোটে ৬০ শতাংশের বেশি ভোটার অংশ নিয়েছেন এবং তারা...

নির্বাচন-পরবর্তী সহিংসতার নিন্দা, ফলাফলকে ‘ভিত্তি’ বললেন জামায়াত আমির

নির্বাচন-পরবর্তী সময়ে ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে...